
নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক খালেদা একরামকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আজ ব্যাংককের একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
মারাত্মক ব্যাধি নন হসকিন্স লিম্ফোমাসহ বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে গত রবিবার ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি হন উপাচার্য। এর আগে বাংলাদেশে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১৩ই মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হয়।
আজ সকাল থেকে অধ্যাপক খালেদা আকরামকে লাইফ সাপোর্ট ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন শেষে বুয়েটের প্রথম নারী উপাচার্য হিসেবে ২০১৪ সালের ১১ই সেপ্টেম্বর নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টির স্থাপত্য বিভাগের অধ্যাপক খালেদা একরাম।