News71.com
 Bangladesh
 17 May 16, 07:25 PM
 593           
 0
 17 May 16, 07:25 PM

আগামিকাল সকালে বুলগেরিয়ার উদ্দেশে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা.....

আগামিকাল সকালে বুলগেরিয়ার উদ্দেশে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা.....

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠেয় ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরাম’-এ অংশ নেওয়ার জন্য তিন দিনের সরকারি সফরে আগামীকাল বুধবার সকালে দেশটির উদ্দেশে লন্ডন ছাড়বেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন ফোরামে অংশগ্রহণ ছাড়াও প্রধানমন্ত্রী বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে আগামীকাল লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৮টা ২০ মিনিটে (লন্ডন সময়) বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে যাত্রা করবেন। ফ্লাইটটি সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১টা ১৫ মিনিটে (বুলগেরিয়ার স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।

বুলগেরিয়ার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ভেজদি রাশিদভ, বুলগেরিয়ান উইমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা এবং বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। অভ্যর্থনা জানানোর পর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা সহযোগে হোটেল মারিনেলা সোফিয়াতে নিয়ে যাওয়া হবে। সেখানেই বুলগেরিয়া সফরের সময়ে প্রধানমন্ত্রী অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী এদিন বিকেলে সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিনে প্রধানমন্ত্রী ফোরামে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মূল প্রবন্ধও উপস্থাপন করবেন। সোনিয়া সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোজেন পেনিলিয়েভের সঙ্গে প্রেসিডেন্ট প্রাসাদে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০ মে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর উভয়ের উপস্থিতিতে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং তাঁরা যৌথ বিবৃতি দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ মে সকাল সাড়ে ছয়টায় (বাংলাদেশ সময়) দেশে ফেরার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন