
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার বিকালে বুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জেবুন নাসরিন আহমদের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
“প্রতিনিধি দল সাক্ষাৎকালে থাইল্যান্ডে চিকিৎসাধীন বুয়েট উপাচার্য খালেদা একরামের চিকিৎসা ও শারিরিক অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন “ এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলেও জানান প্রেস সচিব।
রাষ্ট্রপতি বুয়েট উপাচার্যে আরোগ্য কামনা করেন এবং চিকিৎসার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।