
নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের সম্মান দ্বিতীয় বর্ষের ২৪ ও ২৮ মের অনুষ্ঠেয় পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ওই পরীক্ষা দুটি যথাক্রমে ২৬ মে ও ৩ জুন বেলা দুইটা থেকে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্য সব পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একই শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে (নিয়মিত) ভর্তির সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। যেসব শিক্ষার্থী আগে প্রাথমিক আবেদন করতে পারেননি, তাঁরা ১৮ মে বিকেল ৪টা থেকে শুরু করে ২২ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।