News71.com
 Bangladesh
 17 May 16, 08:39 PM
 559           
 0
 17 May 16, 08:39 PM

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড; ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকা ।।

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড; ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকা ।।

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাসন সড়ক এলাকায় আলমো টেক্সটাইল নামের পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত প্রায় ১২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডে রপ্তানির জন্য রাখা তৈরি পোশাক ও যন্ত্রপাতি পুড়ে প্রায় ৫৫ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করছে কারখানা কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস চেষ্ঠা করে দিবাগত রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ভবনের সপ্তম তলায় রপ্তানির জন্য রাখা বিপুল পরিমাণ টি-শার্ট, পলো শার্টসহ বিভিন্ন তৈরি পোশাক এবং প্রায় চারশর মতো মেশিন পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন