
নিউজ ডেস্কঃ বরিশাল বিভাগীয় রেঞ্জের রিজার্ভ ফোর্সের কনস্টেবল মো. মাহাবুব (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত মাহাবুবের বাড়ি সাতক্ষীরায়। তার কনস্টেবল নং-৫২৭।
সদর উপজেলার লাকুটিয়ার রেঞ্জ রিজার্ভ ফোর্সের ক্যাম্পের এসআই ফারুক হোসেন জানান, গতকাল রাত সাড়ে ৮টায় এশার নামাজ শেষে মাহাবুব তার ব্যারাকে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে ব্যারাকে ঢুকে তিনি দেখতে পান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুব পড়ে আছেন মেঝেতে। পরে তাকে উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদ খান জানান, হাসপাতালে আনার পথেই মাহাবুবের মৃত্যু হয়েছে।