News71.com
 Bangladesh
 20 May 16, 12:49 AM
 544           
 0
 20 May 16, 12:49 AM

মুন্সীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ।। গুলিবিদ্ধ ৭

মুন্সীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ।। গুলিবিদ্ধ ৭

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মাঝে সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্ততঃ ১৫ জন।

আজ বিকেল সাড়ে ৫ টার দিকে ইউনিয়নের কদমতলী গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (আনারস) সমর্থিত লোকজন নির্বাচনী প্রচারনা করতে গেলে আ.লীগ (নৌকা) সমর্থিত লোকজন তাদের উপর হামলা চালায় এবং গুলি ছোঁড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খোকন চৌধুরীর সমর্থকরা নির্বাচনী প্রচারানা চালাতে গেলে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের মোহাম্মদ আলী খোকনের সমর্থকরা হামলা চালায় এরং গুলি ছোঁড়ে। এতে স্বতন্ত্র প্রার্থীর অন্ততঃ ১৫ জনকে আহত করে। এসময় ৭ জন গুলিবিদ্ধ হয় বলে জানা যায়। আহতদের মধ্য গোলাম হোসেন নামে ১ জনের গলায় গুলি আটকে থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল হসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কতজন গুলিবিদ্ধ হয়েছে তা এখনো জানা যায়নি। তবে খোঁজ খবর নেয়া হচ্ছে।

আগামী ২৮ মে গজারিয়া ৮ টি ইউনিয়ন ও সদরের ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন