News71.com
 Bangladesh
 20 May 16, 12:52 AM
 558           
 0
 20 May 16, 12:52 AM

এক নেত্রী উন্নয়ন করেন, আরেকজন করেন গোলযোগ ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

এক নেত্রী উন্নয়ন করেন, আরেকজন করেন গোলযোগ ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এক নেত্রী দেশের উন্নয়ন করছেন, আরেকজন গোলযোগ সৃষ্টি করে দেশকে ধ্বংস করার ষড়য্ন্ত্র করছেন ।

তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে আজ বিস্ময়কর উত্থান হয়েছে বাংলাদেশের। আর এ উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছেন খালেদা জিয়া। তার দলের লোক মোসাদের সঙ্গে বৈঠক করে সরকার উৎখাত করার ষড়যন্ত্র করছে।আজ রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে যুবলীগ আয়োজিত 'রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম ও বিশ্বে আজ ধ্রুবতারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা' গ্রন্থের সপ্তাহব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন ।


শেখ হাসিনার পতন না হলে, আমি ঘরে ফিরে যাব না'— খালেদা জিয়ার এ উক্তির উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন কিন্তু তিনি নিজেই আদালতে আত্মসমর্পণ করে ঘরে ফিরে গেছেন। ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে গণতন্ত্র থাকত না ।তোফায়েল আহমেদ বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে কোনো দিন বঙ্গবন্ধু হত্যার, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার হতো না। এবার বাজেট হতে যাচ্ছে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার। দেশ এখন খাদ্যে উদ্বৃত্ত, বিদেশে চাল রফতানি করা হবে।আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, এসএ টিভির যুগ্ম বার্তা সম্পাদক জাহিদুর রহমান, গাজী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ইকবাল কবির নিশান, এটিএন বাংলার প্রধান প্রতিবেদক মনিউর রহমান প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন