News71.com
 Bangladesh
 20 May 16, 12:03 PM
 538           
 0
 20 May 16, 12:03 PM

নোয়াখালীতে বিএনপির ২০০ নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান ।।

নোয়াখালীতে বিএনপির ২০০ নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান ।।

নিউজ ডেস্কঃ আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী পৌরসভায় বিএনপ ২০০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।গতকাল পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুরে এক নির্বাচনী সমাবেশে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সহিদ উল্যাহ খান সোহেলের হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় পৌসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সারুল, শহর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক দিদার, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাওন, বিএনপি নেতা বাবলু ও জাহাঙ্গীর উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন