
নিউজ ডেস্ক : তিনজন সুন্দরী তরুনী, একটি রিভলবার ও গুলি সহ পুলিশের কাছে আটক হয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রিফাত আমীনের ছেলে রুমন (৩৫)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার মুন্সিগঞ্জ এলাকার একটি রিসোর্ট থেকে তাকে আটক করেছে পুলিশ। আটকের পর এমপি পুত্র রুমন জানিয়েছে তরুনী তিনজনই তার ‘গার্লফ্রেন্ড’। তবে একাই এমপি পুত্র রুমন তিন তরুনীকে নিয়ে সেই রিসোর্টে কি কারনে অবস্থান করছিলেন তার কোন সদুত্তর দিতে পারেনি ।বর্তমানে আটকেরা শ্যামনগর থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।
এদিকে এমপি পুত্রের আটকের খবর নিশ্চিত হতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, তিন তরুনী সহ আটকের সময় ৪০ রাউন্ড গুলি ও একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয় রুমনের কাছ থেকে। অস্ত্রটি সংরক্ষিত আসনের সংসদ সদস্য রিফাত আমীনের নামে লাইসেন্স করা বলেও জানান ওসি ইনামুল হক ।
ওসি ইনামুল হক আরও জানান, মুন্সিগঞ্জ এলাকায় বর্ষা নামক একটি রিসোর্টে অবস্থানকালীন সময়ে ‘গোপন সুত্রে খবর পেয়ে’ তাদের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। পরে আরও তদন্তের জন্য এমপির ছেলে রুমনসহ তিন তরুনীকে থানা হেফাজতে নিয়ে আসেন । অস্ত্র, গুলি ও তিন তরুনী ছাড়াও এসময় ও সংসদ সদস্য স্টিকার সম্বলিত একটি গাড়িও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।