
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় সানোয়ার রহমান নামের এক হোমিওপ্যাথিক ডাক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানের উপরও হামলা চালায় দুর্বৃত্তরা। আজ সকাল ১০টায় এ ঘটনা ঘটে। সাইফুজ্জামানকে গুরুতর অবস্থায় ঢাকা আনা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাইফুজ্জামান ও সানোয়ার রহমান মটরসাইকেলযোগে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। তারা শহরের অদূরে বিআরবি কেবলের পাশে বটতৈল বাজার সংলগ্ন শিশির মাঠ এলাকায় পৌঁছালে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা।
এসময় ডাক্তার সানোয়ার রহমান ঘটনাস্থলেই নিহত হন এবং সাইফুজ্জামানকে আহত অবস্থায় প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।