
নিউজ ডেস্কঃ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভাঙচুর ও নাশকতাসহ একাধিক মামলার ৮২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য জব্ধ করা হয়।পুলিশ জানিয়েছে গতকাল দিবাগত রাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহাকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে ভাঙচুর ও নাশকতা মামলার এজাহারভুক্ত ছাড়াও একাধিক মামলার আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।