
নিউজ ডেস্ক : ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। ঘূর্ণিঝড় আসতে পারে বাংলাদেশের এমন সকল উপকূলীয় এলাকার বাসিন্দাদের আজ রাত ৮টার মধ্যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশে সরকারের দুর্যোগ সচিব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল আজ শুক্রবার বিকেলে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান। উল্লেখ্য ইতিপূর্বেই উপকুল অঞ্চলের বিভিন্ন দপ্তরে কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জরুরী আপদকালিন পরিস্থিতিতে উদ্ধার ও সেবা মুলক কাজে লাগানোর উদ্যেশ্যে নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছ। নিয়ন্ত্রন কক্ষ (কন্ট্রোল রুম) খোলার পাশাপাশি পরিস্থিতির উপর সার্বক্ষনিক নজর রাখছে জেলা প্রসাশন ।
সচিব শাহ কামাল জানান, দেশের শরীয়তপুর-মাদারীপুর ও গোপালগঞ্জে ঝড় মোকাবেলায় আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি বড় কোনো কিছু ঘটে তবে এই তিন জেলায় ক্ষতির পরিমাণ বেশি হতে পারে। এছাড়া ১৮ জেলার মানুষকে নিজেদের কাছের আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে। গত সর্বশেষ ঘূর্ণিঝড়ে এসকল জেলার ২১ লাখ ৫০ হাজার ৩৫১ জন মানুষ নিরাপদ আশ্রয়কেন্দ্রে জায়গা নিয়েছিলেন। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ওর ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে, যাতে তারা স্বল্প সময়ের নির্দেশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
মন্ত্রণালয় ওয়েব সাইটে আজ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ (জঙঅঘট) সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৬.৪ক্ক উত্তর অক্ষাংশ এবং ৮২.৬ক্ক পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ সকাল ০৬:০০ টায় (২০ মে, ২০১৬ খ্রিঃ) চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১২০৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৮০ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১০২৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১০৫৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।
ঘূর্ণিঝড় রোয়ানু আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃমিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্ছ গতিবেগ ঘণ্টায় ৬২ কিঃমিঃ যা দম্কা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কিঃমিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম , কক্সবাজার ও মংলায় ৭ ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৬ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামিকাল শনিবার বিকেলের পর ঘূর্ণিঝড় রোয়ানু বাংলাদেশ উপকুল অতিক্রম করবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রাত থেকেই দেশের বিভিন্ন যায়গায় থেকে থেকে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে । সময়ের সাথে সাথে এর মাত্রা আরও বাড়তে পারে ।