News71.com
 Bangladesh
 20 May 16, 11:18 PM
 573           
 0
 20 May 16, 11:18 PM

কিশোরগঞ্জের ভৈরবে আসামি ধরতে গিয়ে হামলায় ৪ পুলিশসহ আহত ৩০ জন ।।

কিশোরগঞ্জের ভৈরবে আসামি ধরতে গিয়ে হামলায় ৪ পুলিশসহ আহত ৩০ জন ।।

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আসামি ধরতে গিয়ে হামলায় ৪ পুলিশসহ ৩০ জন আহত হয়েছে।আজ বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানিপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে । পুলিশ সূত্র জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে ভৈরবে ইউপি নির্বাচনের আগে জয়নাল এবং হুমায়ুন পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হুমায়ুন পক্ষের একজন নিহত হয়। এ ঘটনায় আজ বিকেলে পুলিশ জয়নাল পক্ষের লোকজনকে ধরতে অভিযানে আসে। এ সময় জয়নাল পক্ষের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ৪ পুলিশ আহত হয় ।

এ ঘটনার পর পরই পুলিশের সঙ্গে হুমায়ুন পক্ষের লোকজন গিয়ে জয়নাল পক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৬ জন আহত হয়। পরে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম এখনো জানা যায়নি। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন