News71.com
 Bangladesh
 21 May 16, 11:45 AM
 617           
 0
 21 May 16, 11:45 AM

মংলা থেকে মাত্র ২০০ কি.মি. দূরে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’।।

মংলা থেকে মাত্র ২০০ কি.মি. দূরে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’।।

নিউজ ডেস্কঃ মংলা সমুদ্র বন্দর থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আজই দুপুরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। সর্বশেষ উপগ্রহ চিত্র অনুযায়ী দেখা গেছে ঘূর্ণিঝড়টি উপকূল ঘেঁষে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সূত্রে আরও জানা যায়, আজ ভোর রাত ৩টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম, মংলা সমুদ্র বন্দর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

এর আগে মধ্যরাতে ঘণ্টায় ২০-২৫ কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে আসছিলো মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বাতাস শুরু হয়েছে। ইতোমধ্যে কুয়াকাটাসহ উপকূলে দমকা হওয়া ও ভারী বৃষ্টি শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন