News71.com
 Bangladesh
 21 May 16, 11:50 AM
 543           
 0
 21 May 16, 11:50 AM

ডেমরায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ১ ।।

ডেমরায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ১ ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর ডেমরার কাঠেরপুল এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জুয়েল হোসেন নামে ১ জন নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে জামাল হোসেন নামে ১জন আহত হয়।

আহত জামাল হোসেনের সূত্রে জানা গেছে তিনি সৌদি আরব যাওয়ার জন্য গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা থেকে সিএনজিযোগে শাহজালাল বিমানবন্দর যাচ্ছিলেন। পথে ডেমরার কাঠেরপুল এলাকায় একটি বাস তাদের সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়।এতে সিএনজি উল্টে গেলে ২জনই আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত বলে ঘোষণা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন