News71.com
 Bangladesh
 21 May 16, 01:13 PM
 550           
 0
 21 May 16, 01:13 PM

প্রেমেঘটিত বিবাদে প্রেমিকাকে হত্যা করে জীবন দিল প্রেমিক ....

প্রেমেঘটিত বিবাদে প্রেমিকাকে হত্যা করে জীবন দিল প্রেমিক ....

 

নিউজ ডেস্কঃ নীলফামারীতে কলেজ ছাত্রীসহ রাস্তার ধারে পড়ে থাকা ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১ টার দিকে শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজপাড়া থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় ।পুলিশ সূত্রে জানা গেছে সকাল ১০ টার দিকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রী লিজা আক্তারের পথরোধ করে উত্তরা ইপিজেডের সনিক ফ্যাক্টরির গাড়ি চালক নয়ন।

এ সময় নয়ন ঐ ছাত্রীকে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে। পরে আহতাবস্থায় মেয়েটি দৌঁড়ে পালিয়ে যাওয়ার পথেই মারা যায়। পরে ঘটনাস্থলে নিজেই নিজের দেহে ছুড়ি চালিয়ে আত্মহত্যা করে নয়ন। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঘটনার তদন্তে কাজ শুরু হয়েছে। নিহত লিজা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন । প্রেমঘটিত কারনে এই হত্যা এবং আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন