News71.com
 Bangladesh
 21 May 16, 02:01 PM
 557           
 0
 21 May 16, 02:01 PM

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ৬ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ৬ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে ৬ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। একই সঙ্গে দেশের পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে সংগঠনটি।আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক ।

লিখিত বক্তব্যে বলা হয় জাতীয় উন্নয়ন করতে হলে সবার আগে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। আর শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের কোনো বিকল্প নেই। সে কারণে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি অত্যন্ত ন্যায় সংগত ও যুক্তিযুক্ত।সরকার প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত করার ঘোষণা দিলেও এই সংগঠনের আশঙ্কা, আগামী ২৫ বছরেও দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি এবং উচ্চবিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু করা সম্ভব নয়। তাই পূর্বপ্রস্তুতি না নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি চালু করা হলে শিক্ষা ব্যবস্থায় ভারসাম্য নষ্ট ও বিশৃঙ্খল পরিবেশ তৈরিসহ শিক্ষার মান নিম্নমুখী হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির নেতা রঞ্জিত কুমার সাহা, আবুল কাশেম প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন