News71.com
 Bangladesh
 21 May 16, 02:52 PM
 623           
 0
 21 May 16, 02:52 PM

বৃটেন ও বুলগেরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা......

বৃটেন ও বুলগেরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা......

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে’ যোগদানের জন্য বুলগেরিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাধীনতা লাভের পর বাংলাদেশের কোন রাষ্ট্র বা সরকার প্রধানের এটাই হচ্ছে প্রথম বুলগেরিয়া সফর। এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ মে সোফিয়া নগরীতে ন্যাশনাল আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। তিনি এতে প্রধান অতিথি হিসেবে মূল বক্তৃতা করেন।

তিনি সফরকালে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোইকো বরিসভের সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করেন। তিনি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোজেন প্লেভনেলিয়েভের সঙ্গে সাক্ষাত করেন।
আনুষ্ঠানিক বৈঠকের পর ঢাকা ও সোফিয়া একটি কাঠামো চুক্তি এবং অর্থনীতি, ব্যবসা ও কূটনীতি ক্ষেত্রে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

শেখ হাসিনা বুলগেরিয়ার ন্যাশনাল হিস্টরি মিউজিয়াম পরিদর্শন করেছেন। সোফিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা হোটেলে তাঁর সঙ্গে সাক্ষাত করেছে। বুলগেরিয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছে।

বুলগেরিয়া যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটেনের রাজধানী লন্ডনে দুদিনের যাত্রা বিরতি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন