News71.com
 Bangladesh
 21 May 16, 07:58 PM
 535           
 0
 21 May 16, 07:58 PM

ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করতে হবে ।। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন

ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করতে হবে ।। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন

নিউজ ডেস্কঃ জালিয়াতি করে মুক্তিযোদ্ধার সনদ প্রাপ্তদের খুঁজে বের করতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন । আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তেন ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনজিবীদের সর্বোচচ সংগঠনের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকেই ভুয়া মুক্তিযোদ্ধাদের আইডেন্টিফাই করতে হবে। জালিয়াতি করে অনেক সচিব, উপ সচিব, অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা বলে গেছেন। অনেকের আবার ওই সময় (যুদ্ধের সময়) জন্ম হয়নি। এসব ভুয়াদের খুঁজে বের করতে হবে ।

তিনি বলেন, ষড়যন্ত্রের কারণে বরিশাল অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সেভাবে মূল্যায়ন করা হয়নি। কিন্তু চিন্তার কিছু নেই। মুক্তিযোদ্ধাদের সব ধরনের সমস্যার সমাধান করা হবে।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খাঁন। তাছাড়া মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা.এম এ সালাম খান, দপ্তর সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. গোলাম কাদের, সমিতির প্রাক্তন সভাপতি আব্দুস সালাম বাচ্চু, সদস্য এ কে এম নুরুল কবীর ও ডা. রুহুল কুদ্দুস বক্তব্য রাখেন।সভা শেষে শেখ কুতুব উদ্দিন আহমেদকে সভাপতি ও মো. শাহ আলম নান্নুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন