
নিউজ ডেস্কঃ দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানায় আগামীকাল পূর্বনির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।আজ শিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে । জানা গেছে দেশের ৮টি শিক্ষা বোর্ড, কারিগরী শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার আগামীকাল হওয়ার কথা ছিলো কিন্তু ঘূর্ণিঝড় রোয়ানুর কারনে সব পরীক্ষা পেছানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী আগামীকালের এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা হবে ২৭ মে শুক্রবার। সকালের পরীক্ষা ৯টা থেকে এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২ মে অনুষ্ঠেয় পরীক্ষা হবে ২৪ মে মঙ্গলবার বেলা ২টা থেকে ।বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তবে বোর্ড সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।