News71.com
 Bangladesh
 21 May 16, 08:22 PM
 495           
 0
 21 May 16, 08:22 PM

দিক হারিয়ে চরে আটকা ইন্দোনেশিয়ার জাহাজ

দিক হারিয়ে চরে আটকা ইন্দোনেশিয়ার জাহাজ

নিউজ ডেস্কঃ ঘুর্ণিঝড় রোয়ানার আঘাতে দিক হারা হয়ে গভীর সাগর থেকে উত্তাল ঢেউয়ে পতেঙ্গা নেভাল একাডেমি সড়কের বেড়ি বাঁধের চরে উঠে গেছে ইন্দোনেশিয়ার পতাকাবাহী একটি জাহাজ। উত্তাল সমুদ্রের ঢেউয়ে জাহাজটি চরে আটকে গেলে জাহাজের ১০জন ক্রু উদ্ধার করে নৌবাহিনী। পরে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো.জাফর আলম বলেন, ইন্দোনেশিয়ার পতাকাবাহী এএসটি লিজেন্ট জাহাজটি উত্তাল সাগরের ঢেউয়ে দিক ভুলে পতেঙ্গা নেভাল এলাকায় বেড়ি বাঁধের কাছে চরে উঠে যায়। পরে বিষয়টি নৌবাহিনীকে জানানো হলে তারা জাহাজের ১০জন ক্রুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন