News71.com
 Bangladesh
 21 May 16, 08:43 PM
 523           
 0
 21 May 16, 08:43 PM

শেখ হাসিনা ফিরে না আসলে বাংলাদেশ অন্ধকারে নিপতিত হত।। সৈয়দ আশরাফুল ইসলাম

শেখ হাসিনা ফিরে না আসলে বাংলাদেশ অন্ধকারে নিপতিত হত।। সৈয়দ আশরাফুল ইসলাম

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন ১৯৮১ সালে শেখ হাসিনা যদি দেশে ফিরে না আসতেন, তাহলে বাংলাদেশ অন্ধকারে নিপতিত হতো । তার নেতৃত্বে বাংলাদেশ সকল দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। বিদেশ সফরে থেকেও বর্তমানে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ‘রোয়ানু’ মোকাবেলা সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়েছেন। ফলে ক্ষয়ক্ষতি সফলভাবে এড়ানো গেছে।

বর্তমানে বাংলাদেশ বিশ্বে দুর্যোগ মোকাবেলার রোল মডেল।তিনি আজ বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

সৈয়দ আশরাফুল ইসলাম আরও বলেন, আমাদের দেশে দুর্যোগ বার বার আসে। কিন্তু বিষয় হলো, খালেদা জিয়া কিভাবে দুর্যোগ মোকাবেলা করেন আর শেখ হাসিনা কিভাবে দুর্যোগ মোকাবেলা করেন। শেখ হাসিনা বিদেশে থেকেও সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এবং দিক-নির্দেশনা দেন।তিনি বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন ঘূর্ণিঝড়ে ১ লাখ ৩৮ হাজার মানুষ মৃত্যুবরণ করেছিলেন।

কোনো প্রস্তুতি না থাকায় ওই দুর্যোগ মোকাবেলায় খালেদা জিয়ার সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়। ১৯৯৮ সালে শেখ হাসিনার সরকারের সময় সারা দেশে ভয়াবহ বন্যা হয়। তৎকালীন বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেছিলেন, বন্যায় ৩০ লাখ মানুষ মারা যাবেন। কিন্তু একজনও মারা যাননি। শেখ হাসিনা সফলভাবে দুর্যোগ মোকাবেলা করেছিলেন ।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন