News71.com
 Bangladesh
 21 May 16, 11:12 PM
 527           
 0
 21 May 16, 11:12 PM

ফেনীর সোনাগাজীতে অস্ত্র গুলিসহ আটক ৫ ।।

ফেনীর সোনাগাজীতে অস্ত্র গুলিসহ আটক ৫ ।।

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীতে দুইটি পিস্তলসহ মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক দাউদুল ইসলাম মিনারসহ ৫ জনকে আটক করেছেন র্যা ব সদস্য। আজ বিকেলে ইউনিয়নের বকুলতলা থেকে তাদের আটক করা হয়।


ফেনীস্থ র্যা ব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার লোক্কার দোকান নামক স্থানে (ঢাকা মেট্টে ছ ৫১-৯০২১) একটি মাইক্রোবাসকে চ্যালেন্স করে র্যা ব সদস্যরা। এসময় গাড়িটি পালিয়ে যেতে থাকলে বকুলতলা নামক স্থান পর্যন্ত ধাওয়া করে গাড়িটিকে আটক করা হয়।


গাড়ি থেকে চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, মো. নুরুল করিম (৩২), মো. হারুন অর রশিদ মিঠু (১৮), মো. শাখাওয়াত হোসেন (৩০) ও আবুল বশরকে (২২) আটক করে র্যা ব। গাড়ি তল্লাশিকালে দুইটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে র্যা ব। আটকদের সোনাগাজী থানায় সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন