News71.com
 Bangladesh
 22 May 16, 02:02 PM
 552           
 0
 22 May 16, 02:02 PM

বিএনপি নেতা আসলামের রিমান্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট......

বিএনপি নেতা আসলামের রিমান্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট......

নিউজ ডেস্কঃ বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রিমান্ড আবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। একইসঙ্গে তাকে রিমান্ডে নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজিও জানানো হয়েছে ।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গত বৃহস্পতিবার এ আবেদনটি দাখিল করা হয়। তার পক্ষে আবেদন দাখিল করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।আজ আবেদনটি আদালতে উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এটি শুনানির জন্য আজ উপস্থাপন করা হবে।প্রসঙ্গত, আসলাম চৌধুরীর বিরুদ্ধে বাড্ডা ও গুলশানসহ ৪টি থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন