
নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের পোস্টার লাগানোর সময় পাবনা সদরে এক যুবককে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গয়েশপুরে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম গয়েশপুর গ্রামের জামসেদ মোল্লার ছেলে। তিনি গয়েশপুর ইউনিয়নের সদস্য পদপ্রার্থী আমজাদ মোল্লার ভাতিজা। আগামি ২৮শে মে এ ইউনিয়নে ভোট হওয়ার কথা।
ওসি আরও জানান, সকালে আমজাদ মোল্লার পক্ষে ভোটের পোস্টার লাগাচ্ছিলেন রহিমসহ কয়েকজন যুবক। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই রহিমের মৃত্যু হয়। আমজাদ মোল্লার অভিযোগ, সদস্য পদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সান মোল্লার সমর্থকরাই রহিমকে হত্যা করেছে। অভিযোগের বিষয়ে সান মোল্লার কিছুই বলেনি।