News71.com
 Bangladesh
 22 May 16, 07:11 PM
 575           
 0
 22 May 16, 07:11 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান গবষেণা কেন্দ্রে আগুন ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান গবষেণা কেন্দ্রে আগুন ।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে আগুন লেগেছে। বৈদ্যুতিক পাখা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে ।


আজ বিকেল ২টা ৫০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

প্রহরীর দায়িত্বে থাকা কবির হোসেন জানান ২৬ তারিখের প্রোগামকে সামনে রেখে অডিটোরিয়াম পরিষ্কার করা হচ্ছিল। এ সময় দোতলায় ইঞ্জিনিয়ার সেকশনের লোকজন এক্সজস্ট ফ্যানের সুইচ চালু করলে আগুনের সূত্রপাত হয়। পরে পুরো অডিটোরিয়াম থেকে ধোঁয়া বের হতে থাকে। এতে অডিটোরিয়ামের এক্সজস্ট ফ্যানটা পুড়ে যায় ।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল জলিল জানান এক্সজস্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম জানান আমাদের অডিটোরিয়াম চালু করা হয়নি। ২৬ তারিখের প্রোগ্রাম উপলক্ষে সবকিছু চেক করে দেখা হচ্ছিল। এ সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন