News71.com
 Bangladesh
 22 May 16, 11:03 PM
 544           
 0
 22 May 16, 11:03 PM

১১ বাংলাদেশি মিশনের নথিপত্র দুদকে তলব।।

১১ বাংলাদেশি মিশনের নথিপত্র দুদকে তলব।।

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশন (দুদক)এবার প্রবাসে বাংলাদেশ মিশনগুলোতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি এ–সংক্রান্ত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে কর্মকর্তা নিয়োগ দিয়েছে সংস্থাটি। তার ধারাবাহিকতায় সংশ্লিষ্ট মিশনগুলোর দুর্নীতিসংক্রান্ত নথিপত্র চেয়ে আজ চিঠি পাঠানো হয়েছে।

দুদকের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, চীন, ইতালি, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড ও ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনগুলোতে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলো নিবিড়ভাবে অনুসন্ধান করা হবে। সে কারণে ওই ১১টি দুতাবাস ও হাইকমিশনের নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।

আজ দূতাবাস অডিট অধিপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট মিশনগুলোর ২০০৯-১০ থেকে ২০১৪-১৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র ৩০ মের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্রমতে, ওই সব মিশনের বেশ কয়েকজন কর্মকর্তা–কর্মচারীরর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারের অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন