
নিউজ ডেস্ক : দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় ২৭ মের এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ওই দিনের পরীক্ষা হবে আগামী ১২ জুন।
ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে আগে একবার এই পরীক্ষাটির তারিখ পিছিয়ে ২৭ মে করা হয়েছিল। পরীক্ষাসূচি অনুযায়ী এই পরীক্ষা ২২ মে হওয়ার কথা ছিল।
ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।