News71.com
 Bangladesh
 24 May 16, 09:42 PM
 537           
 0
 24 May 16, 09:42 PM

সিলেটে রাষ্ট্রবিরোধী পোস্টার ও লিফলেটসহ আটক ৫।।

সিলেটে রাষ্ট্রবিরোধী পোস্টার ও লিফলেটসহ আটক ৫।।

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর জিন্দাবাজারে একটি ছাপাখানায় অভিযান চালিয়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্টার ও লিফলেট জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে ছাপাখানার সাথে সংশিষ্ট ৫ জনকে। আজ বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ আল মারজান শপিং সিটির তৃতীয় তলায় স্টার সিলেট অফসেট প্রিন্টার্সে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন, সাইদ বক্ত চৌধুরী, সালমান আহমদ, সুহেল আহমদ, মিসবাউল করিম ও মোনায়েম আহমদ। সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, ছাপাখানটিতে রাষ্ট্র ও সরকার বিরোধী পোস্টার, লিফলেট ছাপানো হতো। খবর পেয়ে পুলিশ ছাপাখানায় অভিযান চালিয়ে রাষ্ট্র বিরোধী প্রচারপত্র উদ্ধার করে। ওই ছাপাখানা থেকে জামায়াত-শিবিরসহ বিভিন্ন উগ্রবাদী সংগঠনের পোস্টার ও লিফলেট ছাপিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন