News71.com
 Bangladesh
 24 May 16, 10:16 PM
 531           
 0
 24 May 16, 10:16 PM

২৮ মে’র মাস্টার্স পরীক্ষা পেছাতে ইসির নির্দেশ।।

২৮ মে’র মাস্টার্স পরীক্ষা পেছাতে ইসির নির্দেশ।।

নিউজ ডেস্কঃ চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য মাস্টার্স পরীক্ষা পেছানোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান ইতিমধ্যে শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রককে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠিয়েছেন ।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৮ মে চলমান ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা বা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অনেক শিক্ষক-কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে ২৮ মে অনুষ্ঠিতব্য বিভিন্ন বিষয়ের মাস্টার্স পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য নির্দেশনা দিয়েছে ইসি।পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৮ মে বিশ্ববিদ্যালয়টির এমবিএ বিভাগের ম্যানেজারিয়েল ইকোনমিক্স পরীক্ষা রয়েছে। এছাড়া বাংলা (১০৫৩), ইংরেজি (১১৫৩), আরবি (১২৫৩), সংস্কৃত (১৩৫৩), পালি (১৪৫৩), ইতিহাস (১৫৫৩/১৫৫৫/১৫৫৭), ইসলামে ইতিহাস ও সংস্কৃতি (১৬৫৩/১৬৫৬/১৬৬৯), দর্শন (১৭৫৭/১৭৫৮/১৭৫৯/১৭৬০), ইসলামিক স্টাডিজ (১৮৫৩), রাষ্ট্রবিজ্ঞান (১৯৫৩), সমাজবিজ্ঞান (২০৫৩), সমাজকর্ম (২১৫৩), অর্থনীতি (২২৫৩), মার্কেটিং (২৩৫৩/২৩৫৪) বিষয়ে পরীক্ষা রয়েছে ।

আবার ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (২৪৫৩), হিসাব বিজ্ঞান (২৫৫৩), ব্যবস্থাপনা (২৬৫৩), পদার্থ বিজ্ঞান (২৭৫৩), রসায়ন বিজ্ঞান (২৮৫২), প্রাণরসায়ন (২৯৫৩), উদ্ভিদ বিজ্ঞান (৩০৫৩), প্রাণিবিজ্ঞান (৩১৫৩/৩১৬১), ভূগোল ও পরিবেশ (৩২৫৩), মৃত্তিকা বিজ্ঞান (৩৩৫৩), মনোবিজ্ঞান (৩৪৫৩), গার্হস্থ্য অর্থনীতি (৩৫৫৩), পরিসংখ্যান (৩৬৫৩), গণিত (৩৭৫৩), গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (৩৮৫৩) ও সঙ্গীত (৪৭৫৪/৪৭৫৫/৪৭৫৬/৪৭৫৭) এই বিষগুলোর পরীক্ষাও রয়েছে ।

এদিকে অন্য একটি চিঠিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিব ও ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ’র পরিচালককে ২৭শে মে অনুষ্ঠিতব্য ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার সময়সূচি পরিবর্তনেরও জন্য বলা হয়েছে। দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপিতে এবার ৬ ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে চারটি ধাপের ভোটগ্রহণ সম্পন্ন করেছে সংস্থাটি। ২৮শে মে পঞ্চম ধাপের ভোটগ্রহণ শেষে আগামী ৪ঠা জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউপি নির্বাচন শেষ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন