
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুকুরে গোসল করতে নেমে জামিলুর রহমান নামের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। জামিলুর রহমান প্রতœতত্ত্ব বিভাগের ৪৩ তম আবর্তনের ছাত্র এবং শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় বলে জানান সহকারি প্রক্টর শিকদার জুলকারনাইন।
জামিলুর রহমানের সাথে গোসল করতে নামা ইংরেজি বিভাগের ৪৩ তম আবর্তনের শিক্ষার্থী রুম্মান জানান, বিকাল সাড়ে তিনটার দিকে জামিলুরসহ প্রায় ২০ জনের মতো বৃষ্টিতে ভিজতে থাকি। এক পর্যায়ে জামিলুর বলে পুকুরে গোসল করতে নামবে। তারপর আমরা সাড়ে চারটার দিকে শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে গোসল করতে নামি। জিসান একবার পুরো পুকুর সাঁতরে দ্বিতীয় বার সাঁতরে পাড়ে ফিরে আসার সময় ডুবে যায়।
জামিলুর রহমানকে খুঁজতে পানিতে নামা সহকারি প্রক্টর শিকদার জুলকারনাইন জানান,‘জামিলুর রহমানসহ প্রায় পাঁচ-ছয় জন শিক্ষার্থী শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। কিন্তু অন্যরা সাঁতার না জানায় সে একাই পুকুরে নামে এক দুই-তিন রাউন্ড সাঁতার দেওয়ার পর হঠাৎ ডুবে যায়। এ সময় তার সহপাঠিরা সাহায্যের জন্য চিৎকার দিলে শিক্ষক ক্লাবের কয়েকজন শিক্ষক পানিতে নামেন এবং তাকে খুঁজে পায়। পরে তাকে সাভারের এনাম মেডিকেলে পাঠানো হয়’।