News71.com
 Bangladesh
 25 May 16, 12:40 AM
 533           
 0
 25 May 16, 12:40 AM

প্রিন্স বাজার সুপার শপকে ৯০ হাজার টাকা জরিমানা।।

প্রিন্স বাজার সুপার শপকে ৯০ হাজার টাকা জরিমানা।।

নিউজ ডেস্কঃ রাজধানীর শ্যামলীস্থ প্রিন্স বাজার সুপার শপ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা জেলা প্রশাসন বিএসটিআই-এর যৌথ উদ্যোগে এ ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয় ।

আজ দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান, ঢাকা জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিনা পাল এবং বিএসটিআই কর্মকর্তা নভেরা পারভিন উপস্থিত ছিলেন।এপিবিএন-৫ এর অপারেশন অফিসার মো. সাইদুর রহমান জানান, দীর্ঘ ২ মাস ধরে এপিবিএন-৫ এর অপারেশনাল টিম পর্যবেক্ষণ করে আজ এ অভিযান পরিচালনা করে ।

অভিযানে দেখা যায়, প্রিন্স বাজার লিমিটেড প্রতিষ্ঠানটি বিএসটিআই লাইসেন্স ছাড়া অবৈধভাবে অনুমোদিত প্রসাধনী সামগ্রী, টয়লেট্রিজ, বেভারেজ সামগ্রী ট্যাং, ক্রিপরিনা জুস, ফোনটানো জুস, ভিভেল শপ ইত্যাদি বিক্রয় করে আসছে। বেআইনিভাবে অবৈধ প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজার সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিনা পাল জানান, রাজধানীর সু-প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি বিএসটিআই এর লাইসেন্স ছাড়া বিভিন্ন কোম্পানির পণ্য বিক্রয় করার অপরাধে বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট)-২০০৩ এর ২৪ (১) লঙ্ঘন করেছেন যা ৩১(এ) ধারায় জরিমানা আদায় করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন