News71.com
 Bangladesh
 25 May 16, 12:54 AM
 501           
 0
 25 May 16, 12:54 AM

খুলনার বটিয়াঘাটা হাসপাতালের ছাদে ধসে ৩জন রোগী আহত...

খুলনার বটিয়াঘাটা হাসপাতালের ছাদে ধসে ৩জন রোগী আহত...

নিউজ ডেস্কঃ খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়েছে। এ সময় ওই ওয়ার্ডে ১৮ জন রোগী ভর্তি ছিল। এতে তিন রোগী আহত হলেও অন্যরা রক্ষা পেয়েছেন।আজ বিকেলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে রোগীদের অন্য ভবনে সরিয়ে নেওয়া হয়েছে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিকেলের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা আকস্মিকভাবে ধসে পড়ে। এ সময় কক্ষটিতে ভর্তি থাকা উপজেলার গাওঘরা গ্রামের ফজর আলী বিরাট গ্রামের মোয়াজ্জেম ও সদর উপজেলার হেতালবুনিয়া গ্রামের হেমায়েত শিকদারের মাথায় আঘাত লাগে।এ ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাদের পাশের নির্মিতব্য ৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয় ।

ঘটনার সত্যতা স্বীকার করে স্বাস্থ্য কর্মকর্তা ডা. রমেন্দ্রনাথ বিশ্বাস বলেন, তিনি ছুটিতে আছেন। তবে ঘটনা শুনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন