News71.com
 Bangladesh
 25 May 16, 12:56 AM
 501           
 0
 25 May 16, 12:56 AM

ফেনীতে বাস উল্টে আহত ২৫।।

ফেনীতে বাস উল্টে আহত ২৫।।

নিউজ ডেস্কঃ ফেনীর রামপুর এলাকার নাসির মেমোরিয়াল কলেজ নামক স্থানে আজ সন্ধ্যায় বাস উল্টে ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র অনুযায়ী, চট্টগ্রাম থেকে মঙ্গলবার ছেড়ে আসা রোহান পরিবহনের একটি বাস ফেনীর রামপুর এলাকার নাসির মেমোরিয়াল কলেজ নামক স্থানে পৌঁছালে একটি গরু সামনে পড়ে। এ সময় গরুটিকে বাঁচাতে গিয়ে গাড়ি ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের ২৫ জন আহত হয়েছে।


ফেনী মহিপাল হাইওয়ে থানার এসআই কেশব চন্দ্র চৌধুরী জানান, বাসটি গরুকে বাঁচাতে গিয়ে ব্রেক চাপলে উল্টে যায়। এ সময় যাত্রীরা আহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন