
নিউজ ডেস্কঃ রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আজ বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসু রংপুর মহানগরীর রাধাবল্লভ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সহপাঠী জয়ন্তকুমারের সঙ্গে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় মাহিগঞ্জ সড়কের সাতমাথা মোড়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেলের পেছনে বসে থাকা হাসু সড়কে ছিটকে পড়ে। এ সময় গুরুত্বর অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হাসানুর রহমান হাসু মৃত্যু হয়।ওই ঘটনায় আহত মোটরসাইকেল চালক হাসুর বন্ধুকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে ।
রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি জানান, তিনি রংপুর সরকারি কলেজের ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক। তিনি রাস্ট্র বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ খবর নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ইজিবাইকটি আটক করা হয়।