News71.com
 Bangladesh
 25 May 16, 11:59 PM
 560           
 0
 25 May 16, 11:59 PM

বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু।।

বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু।।

নিউজ ডেস্কঃ বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল বারেক। আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।

কারাগার সূত্র জানায়, গত ২৩ মে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামি বারেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৫টা ৫০ মিনিটে মারা যান তিনি। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের রমজানবাগ এলাকায়।

এ ব্যাপারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির জানান, বারেক ক্যানসার রোগে ভুগছিলেন। এর আগে বিভিন্ন সময় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। বিডিআর বিদ্রোহ মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন