
নিউজ ডেস্কঃ রাজধানীতে ‘ছিনতাইকারীর টানে’ রিকশা থেকে পড়ে মারা যাওয়া কলেজছাত্রী পিয়াঙ্কা দত্তের মৃত্যুর সঠিক কারণ বের করতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার সহপাহী ও শিক্ষকেরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। প্রিয়াঙ্কার শিক্ষা প্রতিষ্ঠান ভূঁইয়া একাডেমি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা প্রিয়াঙ্কার মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ ও দোষীদের বিচারের আওতায় আনতে সুষ্ঠূ তদন্তের দাবি জানান। পড়াশোনার পাশাপাশি প্রিয়াঙ্কা রাজধানীর একটি হাসপাতালে পার্ট-টাইম চাকরি করতেন। গত ২১শে মে সকালে শাহবাগ থেকে তার কর্মস্থলে রিকশায় করে যাওয়ার সময় তার ব্যাগ ধরে এক ছিনতাইকারী আচমকা টান দেয়। এতে রিকশা থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।