
নিউজ ডেস্ক : ইরাকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্ম সচিব এ এম এম ফরহাদ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার এই নিয়োগের আদেশ জারি হয়। বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফরহাদ এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সরকারি চাকরিতে যোগ দেন।