News71.com
 Bangladesh
 26 May 16, 01:35 PM
 492           
 0
 26 May 16, 01:35 PM

আধুনিক নগরী গড়তে কাজ করছে সরকার।।

আধুনিক নগরী গড়তে কাজ করছে সরকার।।

নিউজ ডেস্কঃ রাজধানি ঢাকাকে আধুনিক ও তিলোত্তমা নগরীতে পরিণত করতে নিরবিচ্ছিন্ন কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল বুধবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সিসিটিভি ক্যামেরা কার্যক্রম ও ডিজিটাল ডিএনসিসি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার এসকল কথা বলেন ।

ঢাকা সিটি করপোরেশন কর্তৃক গৃহীত সব কার্যক্রমের মধ্যে সিসিটিভি কার্যক্রম একটি উল্লেখযোগ্য ও চমকপ্রদ কার্যক্রম। একে উন্নত বিশ্বের উন্নয়নকাজের সঙ্গে তুলনা করা যায়।

তিনি বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন সর্বাধুনিক কন্ট্রোলরুম থেকে সিসিটিভির মাধ্যমে যে কার্যক্রম মনিটর করা হচ্ছে তা শুধু জনগণের নিরাপত্তাই বিধান করছে না বরং এর মাধ্যমে সিটি করপোরেশনের কোথায় কি কাজ হচ্ছে, কোথায় যানজট সৃষ্টি হচ্ছে, কোথায় অপরাধ সৃষ্টি হচ্ছে তা প্রত্যক্ষ করা সম্ভব হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত জনসেবা নিশ্চিত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন