
নিউজ ডেসক : আজ বৃহস্পতিবার (২৬মে) সকালে শেরপুরের নকলা উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যদের শপথ গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সকালে ৯ জন ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান শেরপুরের জেলা প্রশাসক ডা:এ এম পারভেজ রহিম এবং ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, এনামুল হক, উপজেলা চেয়ারম্যান, মোঃমাহবুব আলী চৌধুরী, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার, নকলা পৌরসভার মেয়র মোঃ হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা সকলেই নৌকা প্রতীকে নির্বাচিত। এছাড়া উপজেলা ৯টি ইউনিয়ন থেকে ৮১ জন সাধারণ সদস্য ও ২৭ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সংবাদমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শামছুদ্দিন মুন্না।