News71.com
 Bangladesh
 26 May 16, 06:47 PM
 540           
 0
 26 May 16, 06:47 PM

শিক্ষিকাকে কুপ্রস্তাব দেয়ায় মোরেলগঞ্জের এক স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত.....

শিক্ষিকাকে কুপ্রস্তাব দেয়ায় মোরেলগঞ্জের এক স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত.....

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জের ১১৪ নং এস পি বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়াার অভিযোগে প্রধান শিক্ষক ইসমাইল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাগেরহাটেরজেলা শিক্ষা অফিসার অশোক কুমার সমদ্দার আজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট ক্লাসটারের সহকারি শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ১৫ মে স্কুল বন্ধকালীন সময়ে প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন তার সহকারি শিক্ষিকা ফারজানা রহমান বিথীকে অফিসিয়াল কিছু কাজ করতে দেন। স্কুলে কোন ছাত্রছাত্রী ও শিক্ষক না থাকার সুযোগে প্রধান শিক্ষক ফারজানা রহমান বিথিকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় সে একপর্যায়ে শিক্ষিকাকে জাপটে ধরে।

ওই দিন বিকেলে শিক্ষিকা ফারজানা রহমান বিষয়টি লিখিত ভাবে উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান কে জানান। ঘটনাটি এলাকায় জানাজানি হলে পরের দিন সকালে স্থানীয় জনতা ও ছাত্র-ছাত্রী অভিভবাক বিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হয়ে প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনের অপসারন ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও পুলিশ ঘটনা স্থলে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায়।

এ ঘটনার ১০ দিন পরে উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা, খুলনা, মো. গোলাম মোস্তফা (স্মারক নং-৬৩৭/৫, তারিখ-২৫/৫/১৬) সাক্ষরিত এক স্বারকে প্রধান শিক্ষক ইসমাইল হোসেনকে বরখাস্ত করা হয়। উল্লেখ্য এর আগেও প্রধান শিক্ষকের নামে একই ধরনের কয়েকটি অভিযোগ ওঠে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন