
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে একটি ৬ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১২ নম্বর ডিওএইচএস, রোড নম্বর ৫ এ ৬ তলা এক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মিরপুর জোনের এডিসি (ট্রাফিক) মসিউর রহমান জানান, মিরপুর-১২ নম্বর ডিওএইচএস এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।