News71.com
 Bangladesh
 27 May 16, 12:48 AM
 562           
 0
 27 May 16, 12:48 AM

নালিতাবাড়ীতে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই, আটক ১।।

নালিতাবাড়ীতে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই, আটক ১।।

নিউজ ডেস্কঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা পানিহাতায় নিখোঁজের দুইদিন পর এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বিকেলে আব্দুল হাকিম (৩৮) নামে ওই সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত সিএনজি চালক অব্দুল হাকিম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

এ ঘটনায় মো. আলম (২০) নামে এক যুবককে গতকাল বুধবার রাতে ঢাকার বাড্ডা থানার একটি চেকপোস্ট থেকে সিএনজিসহ আটক করেছে পুলিশ। আটককৃত মো. আলম ইশ্বরগঞ্জের সাক্ষাতকোনা গ্রামের আবুল হাশেমের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৪ মে মঙ্গলবার হালুয়াঘাট বাজার সিএনজি স্টেশনে অজ্ঞাতনামা ৪জন যাত্রী নালিতাবাড়ীর পানিহাতায় ঘুরতে যাওয়ার কথা বলে আব্দুল হাকিমে সিএনজি ভাড়া নেয়। পরে পানিহাতা গ্রামের স্থানীয় একটি দোকানের সামনে আব্দুল হাকিম ও যাত্রীরা সিএনজি রেখে পাহাড়ে ঘুরতে যায়। কিছুক্ষণ পর যাত্রীরা ফিরে আসে চালক আব্দুল হাকিমকে পাহাড়ে রেখেই। যাত্রীরা স্থানীয় সেই দোকানীকে চালক হাকিম বোনের বাড়ি বেড়াতে গেছে বলে সেখান থেকে সিএনজি নিয়ে চলে যায়।

রাতে আব্দুল হাকিম বাড়ি না ফেরায় তার স্ত্রী ফরিদা খাতুন গতকাল বুধবার হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে হাকিমকে না পেয়ে আজ দুপুরে হাকিমের পরিবারের লোকজন খোঁজ করতে পানিহাতায় আসে। এ সময় স্থানীয়দের নিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে নদী সংলগ্ন পাহাড়ের ঢালে চালক হাকিমের লাশ পরে থাকতে দেখা যায়। পরে নালিতাবাড়ী থানায় বিষয়টি জানালে পুলিশ চালক আব্দুল হাকিমের লাশ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারী লাশ জানান, আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন