
নিউজ ডেস্কঃ চিকিৎসকের অনুপস্থিতে প্যাথলজি রিপোর্টে ভুয়া স্বাক্ষর, অপরিচ্ছন্ন পরিবেশ, ল্যাবে টেকনিশিয়ান না থাকার দায়ে গাজীপুরের টঙ্গী এলাকায় দুই হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন ৠাব-১ এর ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অভিযোগ ছিল।
আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ৠাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ।
অভিযানে মেমোরিয়াল হাসপাতাল প্রাইভেট লিমিটেডকে ৪ লাখ, ফাতেমা জেনারেল হাসপাতালকে ২ লাখ ও সন্ধানী ডায়াগনস্টিক কমপ্লেক্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. এ কে এম আব্দুর রব উপস্থিত ছিলেন।