News71.com
 Bangladesh
 27 May 16, 12:48 PM
 532           
 0
 27 May 16, 12:48 PM

আগামিকাল চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী.....

আগামিকাল চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী.....

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী আগামীকাল চট্টগ্রাম আসছেন। ওই দিন বেলা ১১টায় তিনি ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত ‘সাংবাদিকদের মর্যাদা, শ্রম আন্দোলন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠেয় সভার উদ্বোধন করবেন নগর আওয়ামিলীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী । সভায় সিইউজে সদস্য ও আমন্ত্রিতদের উপস্থিত থাকতে সংগঠনের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন