
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় জীবন মন্ডল (৩৫) ও মতি লাল মন্ডল (৫০) নামে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের কামালগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা একইভাবে এক মাস আগে ভারতে গিয়েছিলেন।
আটক জীবন মন্ডল (৩৫) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসরুল গ্রামের মৃত মথুরা মন্ডলের ছেলে ও মতি লাল মন্ডল (৫০) ঢাকার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত উদ্ধব লালের ছেলে।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, আটকদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।