
নিউজ ডেস্কঃ শান্তিনগর, মালিবাগ, মৌচাকে রাস্তায় বৃষ্টি হলেই জল জমে থাকে। এতে যানবাহনসহ সাধারণ মানুষকে চলা-ফেরা করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। জল আর কাঁদার মধ্যেই করতে হয় প্রতিদিনের চলাফেরা। অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত চলাচল করতে হচছে এখানকার অধিবাসিদের ।
এদিকে জল নিষ্কাশনের ব্যবস্থাও এ এলাকাগুলোতে অনেক দুর্বল। তাই একটু বৃষ্টি হলেই জমে যায় জল । আর এ জল সরতে কয়েকদিন পর্যন্ত সময় লেগে যায়। অন্যদিকে মৌচাক-মগবাজার ফ্লাইওভার প্রকল্পে শান্তিনগর, মালিবাগ, মৌচাক অংশে চলছে কাজ। তাই এ অংশে গর্ত করা হয়েছে ফ্লাইওভারের জন্য। তাছাড়া জায়গায় বেজায়গায় গর্ত তো আছেই। সবমিলিয়ে রাস্তায় এখনও জমে আছে পানি এবং প্রতিনিয়ত দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে পথচারী।
জমে থাকা জল আর রাস্তার ধুলো মিলে তৈরি হয়েছে কাঁদা। এ কাঁদার মধ্যেই পড়ে প্রতিদিন আহত হচ্ছেন অনেকেই। এছাড়া রাস্তায় বের হলেই কাঁদা-জলে গায়ের পোশাক হচ্ছে নোংরা। এখানকার স্থানীয়রা বলেন, জল জমে থাকার কারণে হাঁটা-চলায় প্রচুর সমস্যা হয়, জামা-কাপড় নোংরা হয়ে যায়, তাছাড়া প্রতিদিন বিভিন্ন বড় দূর্ঘটনাও প্রত্যক্ষ হয়।