News71.com
 Bangladesh
 27 May 16, 10:41 PM
 569           
 0
 27 May 16, 10:41 PM

ঝালকাঠিতে রাইস মিলে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু ।।

ঝালকাঠিতে রাইস মিলে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া কুমারখালিতে রাইস মিলে দুর্ঘটনায় ফারুক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফারুক কুমারখালীর সুগন্ধা রাইস মিলের কর্মচারী ও নওগাঁ জেলার বাসিন্দা।

রাইস মিলের এক কর্মচারী মিজান জানান বিকেলে রাইস মিলে কাজ করতে গিয়ে অসাবধানতার কারণে দুর্ঘটনার শিকার হয় ফরুক। পরে তাকে আহতাবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন