
নিউজ ডেস্কঃ ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ১২টি সোনার বারসহ আতাউর রহমান নামে এক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি। আজ রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের শিকড়ী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। বৈকারী ইউনিয়ন পরিষদের সদস্য আতাউরের ভাই আসাদুজ্জামান অসলে ওই ইউনিয়নে আওয়ামিলীগের টিকিটে নির্বাচিত চেয়ারম্যান।
বিজিবির বৈকারী ক্যাম্প কামান্ডার নায়েক সুবেদার আবদুল মান্নান জানান, আতাউর নিজের অন্তর্বাসে ১২টি সোনার বার মুড়িয়ে প্রদীপ কুমার নামে একজনের সঙ্গে মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় বৈকারী ক্যাম্পের সদস্যরা তাদের থামিয়ে দেহ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করেন।